ম্যানচেস্টার সিটিতে বুয়াদ্দি

ফন্ট সাইজ:

ফরাসি ক্লাব লিল থেকে আয়ুব বুয়াদ্দিকে দলে টানলো ম্যানচেস্টার সিটি। মরক্কোর ১৮ বছর বয়সী মিডফিল্ডারকে পাঁচ বছরের জন্য চুক্তিভুক্ত করার কথা বুধবার নিশ্চিত করে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাবটি। চুক্তির আর্থিক দিক খোলাসা করা হয়নি। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, বুয়াদ্দিকে পেতে আট কোটি ৬০ লাখ পাউন্ড (১১ কোটি ৭০ লাখ ডলার) খরচ করেছে ম্যান সিটি। সিটিতে যোগ দিয়ে ভীষণ খুশি বুয়াদ্দি। মরক্কান তারকা বলেন, ‘ম্যানচেস্টার সিটি আমার কাছে বিশ্বের সেরা ক্লাব। এখানে আসা এবং নিজেকে সিটির খেলোয়াড় বলতে পারা স্বপ্নের মতো।

যতটা সম্ভব ভালো খেলোয়াড় হতে এবং ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে জীবনের বেশিরভাগ সময়ই আমি কঠোর পরিশ্রম করেছি।’ ২০২৩ সালের অক্টোবরে, ১৬তম জন্মদিনের তিন দিন পর লিলের মূল দলে অভিষেক হয় আইয়ুব বুয়াদ্দির। ক্লাবটির জার্সিতে মাঠে নামা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়েন তিনি। লিলের হয়ে সব মিলিয়ে ৯৬ ম্যাচ খেলেন এই ফুটবলার। গত মৌসুমে ফরাসি লিগ ওয়ানে ৩০টি ম্যাচে মাঠে ছিলেন তিনি। গত মে মাসে মরক্কোর হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় বুয়াদ্দির। পরে বিশ্বকাপের দলেও জায়গা পান তিনি এবং বল পায়ে সবার নজর কাড়েন। ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হয় তার।

কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে মরক্কোর ছয় ম্যাচের পাঁচটিতেই তিনি ছিলেন প্রথম একাদশে। বিশ্বকাপ জয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে সাড়ে ছয় কোটি পাউন্ডে বার্সেলোনার কাছে ও টিয়ানি রেইন্ডার্সকে পাঁচ কোটি ২০ লাখ পাউন্ডে সৌদি আরবের ক্লাব আল-কাদসিয়ার কাছে বিক্রি করার পর, সিটি তাদের সেন্ট্রাল মিডফিল্ডকে শক্তিশালী করার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে।
গত মাসে নটিংহ্যাম ফরেস্ট থেকে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডের বিনিময়ে ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে দলে নিয়েছে সিটি। চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকেও তারা দলে নিতে আগ্রহী