তিক্ত অভিজ্ঞতায় নোরা

তিক্ত অভিজ্ঞতায় নোরা

ফন্ট সাইজ:

বলিউডের বোল্ড অভিনেত্রী নোরা ফাতেহি। বিদেশি হয়েও ভারতীয় আইটেম গানে আগুন ঝরান তিনি। নোরার সৌন্দর্য, ফিটনেস, অভিনয়, নাচ- দর্শকদের মুগ্ধ করেছে। আবার বিতর্কও কম হয়নি। তবে ‘ঠগবাজ’ সুকেশের সঙ্গে নাম জড়িয়ে ইডি তলবের মুখোমুখি হওয়ার তিক্ত অভিজ্ঞতার কথা এখনো ভুলতে পারেননি নোরা ফাতেহি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন অভিনেত্রী। ২০০ কোটি টাকার চাঁদাবাজি ও আর্থিক অনিয়মের মামলায় জেলে যেতে হয় সুকেশ চন্দ্রশেখরকে। তার সঙ্গে নাম জড়ায় নোরার। সুকেশের পারিবারিক অনুষ্ঠানে দেখা করা এবং গাড়িসহ নানা উপহার নেয়ার ঘটনায় আঙ্গুুল ওঠে অভিনেত্রীর দিকে। আর সে কারণে একসময় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি’র জেরার মুখে পড়েন অভিনেত্রী।

তিনি বলেন, ওই সময়টা কোনোদিন ভুলতে পারবো না। আমি সত্যিই কারও থেকে কোনো সাহায্য পাইনি। কীভাবে ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবো, বুঝতে পারছিলাম না। খুব ভেঙে পড়েছিলাম। যেন আতঙ্ক গ্রাস করেছিল আমাকে। বড্ড একা হয়ে গিয়েছিলাম। সুকেশের থেকে সত্যিই কি গাড়ি এবং নানা দামি উপহার নিয়েছিলেন অভিনেত্রী?- এমন প্রশ্নে নোরার দাবি, সেই সময় তিনি সুকেশের আসল রূপ জানতেন না। ইডি তলবের প্রভাব তার ব্যক্তিগত জীবনের পাশাপাশি কর্মজীবনেও পড়ে। নোরা জানান, সুকেশের সঙ্গে নাম জড়ানোয় একাধিক বিজ্ঞাপন এবং সংস্থার কাজ থেকে সরিয়ে দেয়া হয়েছিল তাকে। একের পর এক কাজ হাতছাড়া হওয়ায় মানসিক অবসাদ ঘিরে ধরেছিল তাকে।