একদিন সব ছেড়ে যেতে হয়...

একদিন সব ছেড়ে যেতে হয়...

ফন্ট সাইজ:

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সোশ্যাল মিডিয়াতেও তার উপস্থিতি অনুরাগীদের নজর কাড়ে। তবে এবার নিজের এক উপলব্ধির কথা শেয়ার করে আবেগঘন অনুভূতির সাগরে ভাসালেন সবাইকে। ফারিণ লিখেছেন, এই পৃথিবীতে আসলে আমাদের নিজের বলে কিছুই নেই। না মানুষ, না সম্পত্তি, এমনকি মুহূর্তও না। আমরা কেবল মাধ্যম; যাদের ভেতর দিয়ে ভালোবাসা, সম্পর্ক, অভিজ্ঞতা আর প্রাপ্তিগুলো কিছু সময়ের জন্য প্রবাহিত হয়। একদিন সবকিছু ছেড়ে যেতে হয়।