‘গুলশানের চামেলি’ সিনেমায় বাপ্পারাজ

‘গুলশানের চামেলি’ সিনেমায় বাপ্পারাজ

ফন্ট সাইজ:

জাহাঙ্গীর সিকদার প্রযোজিত এবং এম ডি ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলি’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক বাপ্পারাজ।

সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তিনি। এর আগে ছবিটির জমকালো মহরত অনুষ্ঠানে ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য পরিচয় করিয়ে দেয়া হয় কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে। এতে আরও অভিনয় করবেন- আজমেরী হক বাঁধন, রোজিনা ও ওমর সানী প্রমুখ।