ঢাকা মাতাবেন ওটিলিয়া

ঢাকা মাতাবেন ওটিলিয়া

ফন্ট সাইজ:

আবারো ঢাকার মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া ব্রুমা। ২০২২ সালে প্রথমবার বাংলাদেশে এসে গানের তালে দর্শকদের মাতিয়েছিলেন এই গায়িকা। এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশের দর্শকদের সামনে সরাসরি পারফর্ম করতে যাচ্ছেন তিনি।

জানা গেছে, ইমেকার্স বাংলাদেশের আয়োজনে আগামী ২৭শে নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে বিশেষ এই সংগীত আয়োজন। অনুষ্ঠানে সরাসরি মঞ্চে পারফর্ম করবেন ওটিলিয়া। বাংলাদেশে আসার বিষয়টি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেই নিশ্চিত করেছেন এই রোমানিয়ান তারকা।