প্রেসিডেন্ট পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধিষ্ঠিত হওয়ার পরে সংসদ নেতা তারেক রহমানের পাশের আসনে স্থান পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে তৃতীয় অধিবেশন শুরু হয়।
নতুন আসন বন্টনে দেখা যায়, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশের আসনটিতে বসতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ওই আসনটিতে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সরকারির দলের প্রথম সারিতে ৯টি আসনের পর্যায়ক্রমে স্থান পেয়েছেন তারা হলেন, তৃতীয় আসনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, নারী ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান এবং বেগম সেলিমা রহমান। প্রথম সারিতে আসনে স্থান পেয়েছেন আমান উল্লাহ আমানও।
