দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ফন্ট সাইজ:

সরকারের ১৮টি পরিত্যক্ত বাড়ি বরাদ্দে ‘অনিয়ম’ করার অভিযোগে করা ১৫টি মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় দেন। একইসঙ্গে এসব মামলায় অন্য আসামিকেও খালাস দেয়া হয়েছে।

২০০৭ সালের মার্চে সাবেক মন্ত্রী মির্জা আব্বাসসহ ১২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করে দুদক। চারদলীয় জোট সরকারের আমলে সরকারি ১৮টি পরিত্যক্ত বাড়ি সাজানো দরপত্র ডেকে অস্বাভাবিক কম দামে বিক্রির অভিযোগ আনা হয় মামলায়। উল্লেখ্য, বর্তমানে মালয়েশিয়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাস। গত ১১ মার্চ ইফতারের সময়ে হঠাৎ জ্ঞান হারালে তাকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল ভর্তি করা হয়। সেখান থেকে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে নেয়া হয়। পরে আব্বাসকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে ভর্তি করা হয়।