হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট এ নিয়োগ দিয়েছেন।
বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিচারপতি মো. হাবিবুল গনির শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পক্ষ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
