গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফন্ট সাইজ:

গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। বৃহস্পতিবার সকালে এ আগুন লাগে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নগরীর কোনাবাড়ি থানার দেউলিয়া বাড়ি এলাকার ঝুট মালামালের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’

তদন্ত ছাড়া আগুন লাগার কারণ বলা যাচ্ছে না বলেও জানান তিনি।