বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন (মিলন ভূঁইয়া) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি।
মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রী এবং সংবাদপত্র জগতে বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশ এজেন্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সার্কুলেশন ম্যানেজার অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে। সবার কাছে দোয়া চাওয়া হয়েছে মরহুমের জন্য পরিবারের তরফেও।
সংবাদপত্র পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন ভূঁইয়ার মৃত্যু
অনলাইন ডেস্ক
দেশ বিদেশ
১ ঘন্টা আগে
২৬ আগস্ট (বুধবার), ২০২৬, ৫ঃ২৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
