ঝিনাইদহের শৈলকূপায় গরুর জন্য ঘাস কাটার মেশিনে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—মাধবপুর গ্রামের কৃষক অমরেন্দ্র ভোমিক (৭০) ও তার স্ত্রী মিনাক্ষী রাণী (৬৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো অমরেন্দ্র ভোমিক গরুর জন্য ঘাস কাটার মেশিনে ঘাস কাটছিলেন। এ সময় মেশিনের বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় পুরো মেশিনটি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে অমরেন্দ্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করে ওঠেন। তার চিৎকার শুনে স্ত্রী মিনাক্ষী রাণী তাকে বাঁচাতে এগিয়ে এসে জড়িয়ে ধরেন। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।
আরও পড়ুন:
আমাদের ধর্ম নিয়ে কথা বলার বিচারপতি কে?
