বিমানের ফ্লাইটে যাত্রীর মৃত্যু, যাত্রা বিলম্ব

বিমানের ফ্লাইটে যাত্রীর মৃত্যু, যাত্রা বিলম্ব

ফন্ট সাইজ:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে এক যাত্রীর মৃত্যুর পর ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে ছিলো উড়োজাহাজটি। জেদ্দা থেকে ঢাকার পথে আসছিলো ফ্লাইটটি। রয়্যাল ওমান পুলিশের অনুমতির পর মরদেহটি উড়োজাহাজ থেকে নামানো হয়। পরে উড়োজাহাজটি ঢাকার পথে রওনা দেয়। বুধবার দুপুরে বিমান সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির কারণে বিজি-১৩৬ ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যে না গিয়ে মাসকাটে অবতরণ করে। ফ্লাইটে থাকা এক যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়া হয়। পরে ওই যাত্রীর মৃত্যু হয়।