পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে আগুন লেগে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। পাকিস্তান ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সের (পিআইএমএস) হাসপাতালের গাইনি ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে । সেখানে একটি নার্সারিতে ১৬ নবজাতক ছিল।
উদ্ধারকারী কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, আগুনের ঘটনায় মাত্র একজন নবজাতককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে হাসপাতালের নবজাতকদের নার্সারিতে একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত উদ্ধার অভিযানের ভিডিওতে দেখা গেছে, অগ্নিনির্বাপক কর্মীরা হাসপাতালের তৃতীয় তলায় নবজাতক ইউনিটে জানালার কাচ ভেঙে প্রবেশ করছেন।
জিও নিউজকে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, মাতৃ ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জন নবজাতক সম্পূর্ণভাবে দগ্ধ হয়ে মারা গেছে।
উদ্ধারকর্মীরা জানান, আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাস্থলে দমকলকর্মীরা শীতলীকরণ (কুলিং) কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
ঘটনাটির তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
অনলাইন ডেস্ক
অনলাইন
১ ঘন্টা আগে
২৬ আগস্ট (বুধবার), ২০২৬, ১১ঃ১২ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
