গ্রিসের ক্রিট দ্বীপের কাছে দুটি নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। দেশটির কোস্টগার্ড জানিয়েছে, মঙ্গলবার তাদের উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের একজন মুখপাত্র জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি ড্রোন অভিবাসনপ্রত্যাশীদের দুটি নৌকা দেখতে পায়। দক্ষিণ ক্রিটের কালি লিমেনেস বন্দরের কাছে নৌকা দুটি দেখা যায়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে অন্তত দু’জন নারী ও দুটি শিশু রয়েছে। এ ছাড়া সেখানে বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকও রয়েছেন।
গ্রিসের এএনএ সংবাদ সংস্থা প্রথমে জানায় ৮৫ জনকে উদ্ধার করা হয়েছে। তবে পরে জানানো হয় উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ৭৯।
এএনএ সংবাদ সংস্থা আরও জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে গ্রিসে আসা অভিবাসনপ্রত্যাশীর সার্বিক সংখ্যা আগের চেয়ে কমেছে।
গ্রিসের ক্রিট দ্বীপের কাছ থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
অনলাইন ডেস্ক
অনলাইন
১ ঘন্টা আগে
২৬ আগস্ট (বুধবার), ২০২৬, ৯ঃ১১ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
