সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে নতুন সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক

ফন্ট সাইজ:

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত আমানতকারীরা তাদের আমানতের মূল অর্থ নির্ধারিত নির্দেশনা অনুযায়ী উত্তোলনের সুযোগ পাবেন।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার বৈঠক করেন। বৈঠক শেষে গভর্নর আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না বলে স্পষ্ট নির্দেশনা দেন।

এছাড়া আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত আমানতকারীরা তাদের আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদী আমানতের মূল অর্থ স্কিমে দেয়া নির্দেশনার বাইরেও প্রয়োজন অনুযায়ী উত্তোলনের সুযোগ পাবেন। এ বিষয়ে ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
৩৫ হাজার কোটি টাকা মূলধন সমৃদ্ধ সম্মিলিত ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনাও দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত বছরের ২৯ ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী ইতোমধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে।