ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমান বাহিনী প্রধানের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সোমবার ইরানের রাষ্ট্রঘনিষ্ঠ সংবাদমাধ্যম আইআরজিসির বিবৃতি উদ্ধৃত করে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রী’র কার্যালয় ও বিমানবাহিনী প্রধানের সদর দপ্তরকে লক্ষ্য করে নির্দিষ্ট হামলা চালানো হয়েছে।
আরও পড়ুন:
সৌদির বিমানবন্দর-তেল স্থাপনায় হামলা
আইআরজিসি দাবি করেছে, হামলায় ‘খাইবার’ নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে হামলার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
