যুবদল নেতা মিরাজের পুত্র রোজান আর নেই

যুবদল নেতা মিরাজের পুত্র রোজান আর নেই

ফন্ট সাইজ:

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের বড় ছেলে মিনহাজুল ইসলাম রোজান আর নেই।
রোববার (২৩ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা তার রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।