আবাহনীর প্রশাসন ইনচার্জ ও ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ

আবাহনীর প্রশাসন ইনচার্জ ও ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ

ফন্ট সাইজ:

ক্রীড়া সংগঠক আশিষ রায় চৌধুরীকে প্রশাসন ইনচার্জ ও ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছে আবাহনী। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয় ক্লাবটি।

বিবৃতিতে আবাহনী বলে, ‘দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার অধিকারী আশিষ রায় চৌধুরী নতুন দায়িত্বে ক্লাবের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে ফুটবল বিভাগের সার্বিক কর্মকাণ্ডে প্রয়োজনীয় সমন্বয়, পরিকল্পনা ও তদারকির মাধ্যমে আবাহনীর ফুটবল কার্যক্রমকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।’

নতুন দায়িত্বে তিনি ক্লাবের প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি ফুটবল কমিটির কার্যক্রম পরিচালনা, সংশ্লিষ্ট কর্মকর্তা, কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে সমন্বয় এবং ফুটবল বিভাগের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানে ভূমিকা রাখবেন বলে জানিয়েছে আবাহনী।
ক্লাবটির পরিচালনা পর্ষদের আশা, আশিষের অভিজ্ঞতা, দক্ষতা ও ক্রীড়ার প্রতি নিষ্ঠা ক্লাবের ঐতিহ্য ও গৌরবকে আরও সমৃদ্ধ করবে।