মেট্রোরেলের নিচে সতর্কীকরণমূলক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে কি না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মেট্রোরেল এলাকায় দায়িত্বে থাকা সতর্কীকরণ টিমের কার্যক্রম সম্পর্কেও জানতে চেয়েছেন আদালত।
রোববার বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
আদালত আগামী ১৮ই নভেম্বরের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ।
