নড়াইলের কালিয়ায় ১২ গ্রাম গাঁজাসহ মো. মোস্তফা (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে কালিয়া পৌরসভার বাইপাস সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার মো. মোস্তফা সালামাবাদ ইউনিয়নের জোকারচর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি নিজ এলাকায় গাঁজা বিক্রি করতেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানা পুলিশ কালিয়া পৌরসভার বাইপাস সড়কে অভিযান চালিয়ে মোস্তফাকে আটক করে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিন্নাতুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
