নয় বছর পর প্রিমিয়ার লীগে ফিরে চমক হালসিটির

শুরুতেই হোঁচট ইউনাইটেডে’র

নয় বছর পর প্রিমিয়ার লীগে ফিরে চমক হালসিটির

ফন্ট সাইজ:

‘অন্তবর্তীকালীন’ কোচ পরিচয়ে গেল মৌসুমে ম্যাচচেস্টার ইউনাইটেডের ডাগআউট সামলান মাইকেল ক্যারিক। তার অধীনে প্রিমিয়ার লীগে তৃতীয় হয়ে চ্যাম্পিয়ন্স লীগে খেলা নিশ্চিত করে ক্লাবটি। ক্যারিকের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে তিন মাস আগে দুই বছরের চুক্তিতে তাকে ‘স্থায়ী’ কোচ করে রেড ডেভিল কর্তৃপক্ষ। নতুন পরিচয়ে ৪৫ বছর বয়সী কোচের শুরুটা ভালো হয়নি। দীর্ঘ নয় বছর পর ইংলিশ প্রিমিয়ার লীগে ফেরা হালসিটির কাছে ২-০ গোলে হেরে নতুন মৌসুমের শুরুতে ধাক্কা খেলো ইউনাইটেড। হালসিটির হয়ে গোল করেন সেমি আজাই ও নোবেল মেন্ডি।

এমকেএম স্টেডিয়ামের চেনা আঙিনায় ইউনাইটেডের বিপক্ষে লিড নেয় হালসিটি। ১৭ মিনিটে কর্নার থেকে বল পান ম্যাকবার্নি। তার শট রুখে দেন ইউনাইটেড গোলরক্ষক লামেন্স। তবে ফিরতি বলে বক্সের মধ্য থেকে সহজেই জালে পাঠান সেমি আজাই। ২০১৭ সালের পর প্রিমিয়ার লীগে প্রথমবার গোলের উদযাপনের মাতে হালসিটি। বিরতির আগে ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নোবেল মেন্ডি। রায়ো ভায়েকানো থেকে আসা এই ডিফেন্ডার স্লেটারের ক্রস থেকে হেডে বল জালে জড়িয়ে করেন নিজের অভিষেক গোল। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোল পায়নি ইউনাইটেড। ব্রুনো ফের্নান্দেস ও দোরগু বক্সের কাছাকাছি জায়গায় বল নিয়ে গেলেও শেষ মুহূর্তে ব্লক হয়ে যায় তাদের প্রচেষ্টা। এছাড়া এমবেউমোর একটি শট রুখে দেন হাল সিটির গোলরক্ষক জোলাকিস। আর ম্যাচের শেষদিকে তিয়েলেমান্সের একটি ক্রসও তালুবন্দি করেন তিনি। দুই দলের দুই খেলোয়াড় কার্ড দেখেন। ইউনাইটেডের পাত্রিক দোরগু ও হাল সিটির ম্যাট ক্রুকস, উভয়েই হলুদ কার্ড দেখেন।


বিরতির পর দোরগুর বদলি হিসেবে মাঠে নামেন মার্কাস র‌্যাশফোর্ড। ২০২৪ সালের পর প্রথমবারের মতো প্রিমিয়ার লীগে খেলতে নামেন তিনি। র‌্যাশফোর্ড মাঠে নামার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান কমানোর চেষ্টা চালায় ইউনাইটেড। ৪৮ মিনিটে এমবেউমোর একটি চেষ্টা অফসাইডের কারণে বাতিল হয়। কিছুক্ষণ পর এমবেউমোর নেয়া কর্নার শট হেড করে ক্লিয়ার করেন ওলি ম্যাকবার্নি। ৫৩ মিনিটে আরেকটি কর্নার আদায় করে ইউনাইটেড। তবে সেটিও কাজে লাগাতে পারেনি তারা। তিন মিনিট পর বেলুমির একটি বাঁকানো শট বারের ওপর দিয়ে চলে যায়। আর তিয়েলেমান্সের একটি থ্রু বল র‌্যাশফোর্ডের নাগালে পৌঁছানোর আগেই বল গ্লাভসবন্দি করেন হাল সিটির গোলরক্ষক জোলাকিস। ৬২ মিনিটে অস্বস্তিতে মাঠ ছাড়েন হাল সিটির দ্বিতীয় গোলদাতা নোবেল মেন্ডি। বদলি হিসেবে মাঠে নামেন লুকাস হেরিংটন। যিনি বিশ্বকাপে খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে। ইউনাইটেড শিবিরেও পরিবর্তন আসে। নতুন সাইনিং আন্দ্রে সান্তোস ও ইউরি তিয়েলেমান্সের বদলে মাঠে নামেন কোবি মাইনু ও বেনিয়ামিন সেস্কো। ৭৩ মিনিটে বদলি নেমেই সুযোগ তৈরি করেন কোডি দ্রামে। তবে তার শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। এর চার মিনিট পর ম্যাচে সবচেয়ে বড় সুযোগটি পায় ইউনাইটেড। তবে কুনিয়ার বাড়ানো বলে এমবেউমোর কাছাকাছি দূরত্বে যাওয়ার আগে গোললাইন ছেড়ে বেরিয়ে এসে দারুণ সেভ দেন জোলাকিস। ৮৪ মিনিটে হ্যারি ম্যাগুইরে শটও রুখে দেন তিনি। কোনো নাটকীয়তা ছাড়াই বাজে শেষের বাঁশি। তাতে ২০১৭ সালের পর শীর্ষ লিগে প্রত্যাবর্তনের ম্যাচেই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলের স্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে হাল সিটি। গত মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়নশিপে প্লে-অফ ফাইনালে মিডলসবরার বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে জিতে নয় বছর পর প্রিমিয়ার লীগে জায়গা করে নেয় তারা।