চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কায় নাফিসা নাওয়াল (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার সকালে পতেঙ্গার নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাফিসা নাওয়াল সিএমপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তিনি পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলী বাড়ির মামুন মিয়ার মেয়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী, এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে সড়কে একটি ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন নাফিসা। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাফিসার মরদেহ বর্তমানে চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় শিক্ষার্থী নিহত
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
অনলাইন
৪৫ মিনিট আগে
২২ আগস্ট (শনিবার), ২০২৬, ১ঃ৩০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
