চকরিয়ায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসা ছাত্রী নিহত

চকরিয়ায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসা ছাত্রী নিহত

ফন্ট সাইজ:

কক্সবাজারের চকরিয়ায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। শনিবার সকালে চকরিয়ায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা-করাইয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম তানহা মনি (১১)। সে চকরিয়া চকরিয়া বালিকা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

চকরিয়া পৌরসভার সাবেক মেয়র স্থানীয় বাসিন্দা আলমগীর চৌধুরী জানান, তানহা মনি মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার পথে ইজিবাইক থেকে ছিটকে পড়ে
সিমেন্ট বোজাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান, ঘটনাস্থল থেকে সিমেন্ট বোঝাই ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আনা হয়েছে। ইজিবাইক ও ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে।