এদেশ সবার
মাহবুবা চৌধুরী
অনেক যাচাই বাছাই করে
ভোট দিয়েছি এবার
সুযোগ এখন তোমার হাতেই
দেশকে কিছু দেবার।
আশায় আশায় বুক বেঁধেছি
একটা শুধু দাবি
তোমার হাতেই দেশ যেন পায়
উন্নয়নের চাবি।
শক্ত হাতে ধরতে হবে
চান্দাবাজের টুঁটি
রাঘববোয়াল ধরতে হবে
সঙ্গে চুনোপুঁটি।
দেশটা এখন বন্দি যেন
সিন্ডিকেটের জালে
কুচক্রীরা নিচ্ছে সুযোগ
শুনছি খবর হালে।
বিপদ বাধা সামনে ঠেলে
চলতে হবে আবার
দেশটা এখন সব মানুষের
নয়তো কারও বাবার।
