মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, রাতে শপথ

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, রাতে শপথ

ফন্ট সাইজ:

বিএনপি সরকারের মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন নতুন আরও চার মুখ। প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর পরই মন্ত্রিসভার নতুন এই সদস্যরা শপথ নিতে পারেন।
তারা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ ও সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এছাড়াও প্রতিমন্ত্রী হিসেবে সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম আলোচনায় রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রেসিডেন্ট নতুন তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পড়াবেন।
এদিকে ফোন পাওয়ার কথা গণমাধ্যমেকে জানিয়েছেন সাচিং প্রু জেরি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
এর বাইরে বর্তমানে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাদের পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্বপালন করছেন।