সীতাকুণ্ডে রাজা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

সীতাকুণ্ডে রাজা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুরস্থ আবুল কাসেম রাজা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী, প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেয়া হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী। সহকারী শিক্ষক মিজানুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম চন্দ্র রায়।

বিশেষ অতিথি ছিলেন আবুল কাসেম রাজা উচ্চ বিদ্যালয় ও কাসেম রাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম. এ. কাসেম রাজা, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. সেকান্দর হোসাইন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃপ্তি রানী ধর, শিক্ষক মো. আতিকউল্লাহ, অভিভাবক প্রতিনিধি গোলাম মোস্তফা ও আকতার উদ্দিন বাবুল। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী, প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকাদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।