দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ফন্ট সাইজ:

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আবালপুর স্কুলের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী ও এক শিশু আহত হয়েছেন। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে মাগুরা সদর উপজেলার আবালপুর স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাগুরা সদর উপজেলার বেঙ্গা বেরইল গ্রামের শরিফুল ইসলামের ছেলে আশিকুর রহমান রিপন (৪৫) এবং অপরজন সদর উপজেলার পশ্চিম রামনগর গ্রামের গোলাম রব্বানীর ছেলে নাঈম (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আবালপুর স্কুলের সামনে দ্রুতগতির দু’টি মোটরসাইকেল বিপরীত দিক থেকে এসে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই মোটরসাইকেলের আরোহীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা হাসপাতালে নিয়ে যান। সেখানে নেয়ার পর একজনকে মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় অপর মোটরসাইকেল আরোহীও মারা যান।