অজ্ঞাত লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

ফরিদপুরের বোয়ালমারীর চরপাড়া এলাকায় বারাশিয়া নদী থেকে এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দিবাগত রাত ২টার দিকে নদীর কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ বেশ কিছুদিন ধরে গুণবহা ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন। গত রাতে গুণবহা গ্রামের বাসিন্দারা ওই বৃদ্ধের গোঙানি ও হাউমাউ করে কান্নার শব্দ শুনতে পান।

শব্দের উৎস ধরে তারা নদীর আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি। পরে বোয়ালমারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে। থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।