সিলেটে ওরাল ক্যান্সার স্ক্রিনিং সার্জারি ক্যাম্প

ফন্ট সাইজ:

সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিট এবং বাংলাদেশ ওরাল ক্যান্সার রিসার্চ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার দিনভর অনুষ্ঠিত হলো ফ্রি ওরাল ক্যান্সার স্ক্রিনিং এবং নির্বাচিত রোগীদের জন্য ফ্রি ওরাল ক্যান্সার সার্জারি ক্যাম্প। বিনামূল্যে এই ক্যাম্পের আয়োজন নিয়ে বৃহস্পতিবার সকালে প্রথমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- নর্থ ইস্ট মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এ. এফ. এম. নাজমুল ইসলাম, ডেন্টাল ইউনিটের ইউনিট প্রধান অধ্যাপক ডা. এস. এ. এম. ইমরান হোসেন, বাংলাদেশ ওরাল ক্যান্সার রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি ডা. আব্দুল্লাহ আল মাসুদ, সাধারণ সম্পাদক ডা. মুস্তাফিজুর রহমান মামুন প্রমুখ। মতবিনিময় সভায় মুখ ও মুখগহ্বরের ক্যান্সার, এর ঝুঁকিপূর্ণ কারণ, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়, সময়োপযোগী চিকিৎসা এবং রোগীদের পুনর্বাসন ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে দেশের একঝাঁক অভিজ্ঞ ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন নর্থ ইস্ট মেডিকেল কলেজে ওরাল ক্যান্সার আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের বিনামূল্যে কনসালটেশন ও স্ক্রিনিং সেবা প্রদান করেন। পাশাপাশি নির্বাচিত রোগীদের জন্য অত্যন্ত ব্যয়বহুল ওরাল ক্যান্সার রিকনস্ট্রাকটিভ সার্জারিও সম্পূর্ণ বিনামূল্যে সম্পাদনের উদ্যোগ নেয়া হয়।