ময়মনসিংহ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি রাঁখী, সম্পাদক লিলি

ময়মনসিংহ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি রাঁখী, সম্পাদক লিলি

ফন্ট সাইজ:

ময়মনসিংহে জেলা মহিলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে পদাধিকারবলে জেলা প্রশাসকের পত্নী রেজেকা পারভীন রাঁখীকে সভাপতি এবং জেলা উত্তর মহিলা দলের সাধারণ সম্পাদক তানজীন চৌধুরী লিলিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান এই কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৬ই আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান, এনডিসি স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির অনুমোদন দেয়া হয় বলেও জানান ডিসি। কমিটিতে পদাধিকারবলে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা পুলিশ সুপারের পত্নী রুমানা ইসলাম, মহিলা দলের নেত্রী রেহানা পারভীন ববি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারিয়া তাসনীম তিথি, কোষাধ্যক্ষ ছন্দা মাজহার, সদস্য খন্দকার মাহবুবা, মাহবুবা খাতুন লাইজু এবং নাদিরা ইয়াসমীন রিতা। এই কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে বলেও পত্রে উল্লেখ করা হয়।