মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়েছে। গতকাল বিকালে শহরের পৌর মেয়র চত্ব্বর প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিকান্দর আলী সড়ক মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ। এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাবেক সিলেট বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরীসহ অন্যরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি পালন করে স্বেচ্ছাসেবক দল।
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র্যালি
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২১ আগস্ট (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
