শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং সভা

ফন্ট সাইজ:

শান্তিগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে সার ও বীজ মনিটরিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মো. আহসান হাবিব, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল্লাহ, শান্তিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সামিউল কবির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অসীম বরণ তালুকদার এবং উপজেলার বিসিআইসি ও বিএডিসি’র সার ডিলাররা। এ ছাড়া সার ডিলার মুজিবুর রহমান, ভজন গোস্বামী, জসিম উদ্দিন, তাজুল ইসলাম, মজিদুর রহমান, শফিকুল ইসলাম, হেলন মিয়া ও জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।