মানবজমিনে সংবাদ প্রকাশের পর...

ফন্ট সাইজ:

দৈনিক মানবজমিনে সংবাদ প্রকাশের পর তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা ও দোগাছি গ্রামে বিকল ট্রান্সফরমার সরিয়ে সচল ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে।
জানা গেছে, গত ১২ই আগস্ট দৈনিক মানবজমিন পত্রিকা ‘তারাকান্দা ট্রান্সফরমার বিকল, অন্ধকারে ২ গ্রাম’ শিরোনামে সংবাদ প্রকাশের পর ফুলপুর পিডিবি বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের দৃষ্টি আকৃষ্ট হলে ওই স্থানে সচল ট্রান্সফরমার স্থাপন করা হয়।