শিবগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

 চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটের পাগলা নদীতে গোসলে নেমে শামীম রেজা রাজু (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত যুবক শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে এ দুর্ঘটনার শিকার হন। পরে বিকাল সাড়ে ৪টার দিকে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে রাজুর মরদেহ উদ্ধার করে। মরদেহ রাজশাহী থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা কাদের-ই কিবরিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।