র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেছেন, গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০৪টি অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসব ঘটনায় ৬০ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ৬৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৩৯টি বিদেশি অস্ত্র। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারস্থ র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ইন্তেখাব চৌধুরী বলেন, গত ১৯ আগস্টও রাজধানীর তুরাগের কামারপাড়া ফলের আড়তে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজির সঙ্গে জড়িত চক্রটির ১২ সদস্যকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের ১১ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে আমরা জানতে পারি, চক্রটি প্রতিদিন ফল ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করত। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ভ্যান, রিকশা ও কাভার্ডভ্যান আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন করা হতো।
র্যাবের এই মুখপাত্র বলেন, আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা, সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও র্যাব আরও দৃঢ়ভাবে কার্যক্রম পরিচালনা করবে। জনগণের পাশে থেকে জনগণের সেবা করার জন্য আমরা সর্বদা নিজেদের নিয়োজিত রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে আপনাদের (সাংবাদিকদের) সার্বিক সহযোগিতা কামনা করছি।
গত একমাসে ১০৪ অস্ত্রসহ ৬০ জনকে গ্রেপ্তার : র্যাব
স্টাফ রিপোর্টার
অনলাইন
৫৭ মিনিট আগে
২০ আগস্ট (বৃহস্পতিবার), ২০২৬, ২ঃ০৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
