বালেবার সঙ্গে চুক্তির কাছাকাছি ম্যানচেস্টার ইউনাইটেড

বালেবার সঙ্গে চুক্তির কাছাকাছি ম্যানচেস্টার ইউনাইটেড

ফন্ট সাইজ:

ব্রাইটনের ক্যামেরুনিয়ান মিডফিল্ডার কার্লোস বালেবার সঙ্গে চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃটিশ সংবাদ সংস্থা বিবিসি এ খবর জানিয়েছে। গত গ্রীষ্মে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার শেষ মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেড বালেবাকে সই করানোর চেষ্টা করে। তবে ব্রাইটনের চাওয়া ১০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি দাম দেখে তারা পিছিয়ে আসে। তবে, এখন দাম অনেকটাই কমে গেছে এবং এই গ্রীষ্মের শুরুর দিকে পর্তুগিজ মিডফিল্ডার মাথিউস ফার্নান্দেজকে দলে ভেড়ানোর চেষ্টা ব্যর্থ হয়। ফলে আবারো ২২ বছর বয়সী বালেবার দিকে দৃষ্টি দিয়েছে ইউনাইটেড। তাদের প্রথম ৬০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবটি ব্রাইটনের চাওয়ার চেয়ে কম, তবে আলোচনা চলমান।

রেড ডেভিলরা ইতোমধ্যেই চেলসি থেকে ৪৮ মিলিয়ন পাউন্ডে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দ্রে সান্তোস এবং জুলাইয়ে অ্যাস্টন ভিলা থেকে ৩৫ মিলিয়ন পাউন্ডে বেলজিয়ান তারকা ইউরি টিলেম্যান্সকে দলে ভিড়িয়েছে। প্রাক-মৌসুমের প্রথম তিনটি ম্যাচে সান্তোসের পাশে মেসন মাউন্ট দারুণ খেলেন, তবে ৮ই আগস্ট গোথেনবার্গে প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে ম্যাচে পাওয়া পায়ের চোটে তিনি এখনও ভুগছেন। ইনজুরিতে আছেন বালেবাও অস্ট্রিয়ায় প্রাক-মৌসুমের ট্রেনিং ক্যাম্প চলাকালীন পায়ে চোট পাওয়ার পর বালেবা আরও দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

ফ্যাবিয়ান হার্জেলারের ব্রাইটন দল নরওয়েতে বৃহস্পতিবার ট্রোমসো-র বিপক্ষে তাদের উয়েফা কনফারেন্স লীগ প্লে-অফ প্রথম লেগের ম্যাচ খেলবে। গত মৌসুমে ব্রাইটনের হয়ে ৩৫ ম্যাচ খেলেন বালেবা। এ সময় সাতটি হলুদ কার্ড দেখেন এ ক্যামেরুনিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ম্যানচেস্টার ইউনাইটেড ১২ মাস আগেই বালেবাকে সই করানোর চেষ্টা করে, তাই তার ক্ষমতা সম্পর্কে তারা পুরোপুরি সচেতন। সান্তোস এবং টিলেম্যান্স আসা সত্ত্বেও ইউনাইটেডের মিডফিল্ডে যে ধরনের বক্স-টু-বক্স খেলোয়াড়ের অভাব রয়েছে, তিনি ঠিক তেমনই একজন। বালেবা নিজেও এখানে আসতে চান এবং দলবদলের ফি শেষ পর্যন্ত যাই হোক না কেন, আগের ১০০ মিলিয়ন পাউন্ডের চেয়ে অনেক কম হবে।

তবে, দাম কমে যাওয়ার মূল কারণ হলো গত মৌসুমে ব্রাইটনের হয়ে তার হতাশাঙ্কজনক পারফর্ম্যান্স। ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লীগে ৩১টিতে শুরুর একাদশে এবং ৩টিতে বিকল্প হিসেবে খেলা বালেবা, ২০২৫-২৬ মৌসুমে মাত্র ২৩টিতে শুরুর একাদশে এবং ৮টিতে বিকল্প হিসেবে খেলেন। ব্রাইটন যখন তাদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান ফুটবলে জায়গা করে নিলো, তখন ফ্যাবিয়ান হার্জেলারের কাছে তার ফর্ম এবং গুরুত্ব কতটা কমে গিয়েছিল এই পরিসংখ্যান সেটাই ফুটিয়ে তোলে।

ধারণা করা হয়, ইউনাইটেডের আগ্রহের কারণে বালেবার মনোযোগ নষ্ট হয়েছিল। তবে গত মৌসুমে ব্রাইটনের সূত্রগুলো জানায় যে, তারা বিষয়টি সেভাবে দেখছেন না। ট্রান্সফার উইন্ডোর সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ওল্ড ট্র্যাফোর্ডের কর্তারা তাদের পদক্ষেপ নিয়েছেন।