ইটনায় ফজলুর রহমানের শেষ জনসভায় লাখো মানুষ

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি’র প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমানের শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ইটনা মিনি স্টেডিয়ামে এই জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়। দুপুর থেকে ‘ধানের শীষ’ প্রতীকের ব্যানার-ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি’র নেতা-কর্মী ও সমর্থকরা সমাবেশে যোগ দেন। এ সময় তারা ‘ফজলু ভাই ফজলু ভাই- এমপি পদে তোমায় চাই’, ভোট দিব কিসে- ধানের শীষে’সহ নানা সেøøাগান দেন। দলীয় নেতা-কর্মীর বাইরে সাধারণ মানুষও জনসভায় আসেন। ফজলুর রহমানের এই জনসভায় লক্ষাধিক লোকের সমাগম হয়। তারা মুহুর্মুহু সেøøাগান আর হাত উঁচিয়ে এই আসনে ধানের শীষের বিপুল বিজয়ের প্রত্যয় ঘোষণা করেন। বিকাল সাড়ে পাঁচটায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেন- ফজলুর রহমান।
বক্তব্যে মুক্তিযুদ্ধ, দেশ গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ভূমিকা নিয়ে বক্তব্য দিয়ে মাঠ সরগরম করেন। আগামী ১২ তারিখ নির্বাচনে তাকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি ফজলুর রহমান আপনাদের সন্তান। এটাই আমার শেষ নির্বাচন। জীবনে হয়তো আর ভোট চাইতে আসবো না। আমি আপনাদের পাশে ছিলাম, পাশে থাকবো। জীবনের শেষ সময়ে আপনারা আমার পাশে থাকবেন।’ ইটনা উপজেলা বিএনপি’র সভাপতি এসএম কামাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. মনির উদ্দিনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেনÑ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এডভোকেট উম্মে কুলসুম রেখা, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক মো. পলাশ রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল প্রমুখ। তিন উপজেলা নিয়ে গঠিত এ আসনে সর্বশেষ রোববার অষ্টগ্রামে ও এর আগে শনিবার মিঠামইনে ফজলুর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন