সৌদির তেল শোধনাগারে ড্রোন হামলা

দাবি হুতিদের

সৌদির তেল শোধনাগারে ড্রোন হামলা

ফন্ট সাইজ:

ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এবার সৌদি আরবের গুরুত্বপূর্ণ জাজান তেল শোধনাগারে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) হুতিদের নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সাবা জানায়, সৌদি আরামকোর মালিকানাধীন জাজান শোধনাগারকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। খবর সিএনএনের।
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লোহিত সাগরের উপকূলে অবস্থিত এই শোধনাগারটি দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল পরিশোধনাগার।

হুতিদের দাবি, ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা লঙ্ঘনের জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে।
এ দাবির পক্ষে হুতিদের পক্ষ থেকে এক অজ্ঞাতনামা ‘সামরিক সূত্রের’ বরাত দেয়া হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সিএনএন বলছে, জাজান শোধনাগারে হামলার হুতিদের দাবি এবারই প্রথম নয়। চলতি মাসের শুরুতেও হুতিরা একই স্থাপনায় হামলা চালানোর দাবি করেছিল।

এর আগে গতকাল সোমবার হুতিরা দাবি করে, লোহিত সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি নৌবাহিনীর একটি জাহাজ এবং এর সঙ্গে থাকা চারটি এসকর্ট জাহাজে হামলা চালানো হয়েছে।