গাজায় প্রতিরাতে ৩০-৪০ জনকে হত্যার আহ্বান নেতানিয়াহু মিত্রের

গাজায় প্রতিরাতে ৩০-৪০ জনকে হত্যার আহ্বান নেতানিয়াহু মিত্রের

ফন্ট সাইজ:

গাজায় প্রতিরাতে অন্তত ৩০ থেকে ৪০ জনকে হত্যার আহ্বান জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উগ্রপন্থী এক মিত্র। তার এমন আহ্বান রোববার ফিলিস্তিনের মিডিয়াজুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। খবর এনডিটিভির।
ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গিভির এক পডকাস্টে এই মন্তব্য করেন।

তিনি বলেন, এটা আর গোপন নয়, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে একমত নই। আমি মনে করি গাজায় লক্ষ্য করে গুপ্ত হত্যা চালানো উচিৎ, প্রতি রাতে ৩০ থেকে ৪০ জনকে হত্যা করা উচিৎ।

নেতানিয়াহুর এই মিত্র আরও বলেন, তারা তাৎক্ষনিকভাবে কোনো হুমকি নয়, কিন্তু তাদের বেঁচে থাকা উচিৎ নয়, এমনকি তারা মানুষও নন।
২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে অতর্কিত হামলা চালায় হামাস। সেই হামলায় ১২০০ জনকে হত্যা ও অন্তত ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় ফিলিস্তিনের এই স্বাধীনতাকামী গোষ্ঠী।

এই ঘটনার পর থেকে কট্টর ফিলিস্তিনবিরোধী বেন-গিভিরের ইসরাইলে জনপ্রিয়তা বাড়তে থাকে।

এর আগে তিনি ইসরাইলে বন্দি ফিলিস্তিনিদের কম করে খাবার দেয়ার পক্ষে কথা বলেছিলেন।