ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলার যুক্তিতর্ক শেষ, রায় যেকোনো দিন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলার যুক্তিতর্ক শেষ, রায় যেকোনো দিন

ফন্ট সাইজ:

জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে দায়ের করা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। শুনানি শেষে মামলাটি রায়ের জন্য CAV (রায় ঘোষণার জন্য সংরক্ষিত) করে রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ফলে যেকোনো দিন রায় ঘোষণা করতে পারেন ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামলাটির উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

মামলার আসামিরা হলেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ।
মামলায় জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলা, হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এ মামলার সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।