রাজধানীর বংশাল মুকিমবাজারে হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।রোববার সন্ধ্যা ৬টার দিকে বংশাল চৌরাস্তার ওই গোডাউনে আগুন লাগে। এরপর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চতে করে বলেন, সন্ধ্যা ৬টা ২ মিনিটের দিকে বংশালে আগুন লাগার খবর পাই আমরা। এরপর আমাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন:
সদর দক্ষিণে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
