আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম

আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম

ফন্ট সাইজ:

বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের(আইডিআরএ) এর সদস্য (প্রশাসন) হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখাপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।
রোববার তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রনালয়ের আথির্ক প্রতিষ্ঠান বিভাগ বলেছে, ‘‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা ৫(২) অনুযায়ী মো. সিরাজুল ইসলাম-কে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কার্যভার গ্রহণের তারিখ হতে ৩ (তিন) বছর মেয়াদে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’’
মন্ত্রনালয়ের উপ-সচিব মোহাম্মদ আরবাউল হাছান মজুমদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। আইডিআরএ এর সদস্য হিসেবে তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি চুক্তি অনুযায়ী হবে।
সিরাজুল ইসলাম বলেন, ‘‘আজকেই (রোববার) অর্থমন্ত্রণালয়ের মাধ্যমে যোগদান করেছি। বীমা খাতকে শৃঙ্খলায় ফিরিয়ে আনা ও এ খাতের প্রতি গণমানুষের আস্থা ফিরিয়ে আনতে সবাইকে নিয়ে কাজ করবো। অগ্রাধিকার দেবো, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে। স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে পারলে পিছিয়ে পড়া এ খাতটি সম্ভাবনাময় হতে পারবে।’’
কেন্দ্রীয় এ ব্যাংকার ২০১৮ সালের জুলাই মাসে বাংলাদেশ ব্যাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসেবে দায়িত্বভার নেয়ার পরে ২০২২ সালের অক্টোবর মাস পর্যন্ত একই পদে থেকে অবসরে যান। পরবর্তীতে ২০২৩ সালে বেসরকারি ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান হিসেব নিয়োগ দেওয়া হয়। তার পদক্ষেপের কারণেই ন্যাশনাল ব্যাংক থেকে নেয়া ঋণের অর্থ ফেরত দিতে বাধ্য হয় বসুন্ধরা ও নাসা গ্রুপ। পুরনো ঋণ পরিশোধ না করে নতুন ঋণের দাবি করে গ্রুপ দুটো। তাতে রাজি না হওয়ায় মতবিরোধ সৃষ্টি হয় তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে। সেই বিরোধে ২০২৪ সালের মে মাসে ন্যশনাল ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক সৈয়দ ফারহাত আনোয়ার হোসেনের নেতৃত্বে সকল স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করে চলে যান।