সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খানের মৃত্যুতে এফইআরবির শোক

সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খানের মৃত্যুতে এফইআরবির শোক

ফন্ট সাইজ:

ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) সদস্য ও সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান রোববার বিকালে ঢাকার মিরপুরের ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
নেত্রকোনায় জন্মগ্রহণকারী নুরুল হাসান খান দীর্ঘ পেশাগত জীবনে সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দৈনিক দিনকাল পত্রিকার চিফ রিপোর্টার হিসেবেও দায়িত্ব পালন করেন। সাংবাদিকতায় দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

মরহুমের জানাজা আজ রোববার বাদ এশা মিরপুর-২ নম্বর মার্কেট মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাকে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
নুরুল হাসান খানের মৃত্যুতে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) পক্ষ থেকে সংগঠনের চেয়ারম্যান এম আজিজুর রহমান ও নির্বাহী পরিচালক সেরাজুল ইসলাম সিরাজ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় এফইআরবির নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জানান।