২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতর কবে?

সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতর কবে?

ফন্ট সাইজ:

হিজরি ১৪৪৮ সনের শুরুর সাথে সাথে জ্যোতির্বিজ্ঞানের গণনার ওপর ভিত্তি করে ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার ভিত্তিক বিশেষায়িত ওয়েবসাইট অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি সোমবার। এ খবর দিয়েছে জর্ডান নিউজ।

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, হিজরি ১৪৪৮ সনের শাবান মাসের ২৯ তারিখ অর্থাৎ শনিবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হবে। ধারণা করা হচ্ছে, শাবান মাসটি ৩০ দিন পূর্ণ করে ৭ ফেব্রুয়ারি রবিবার শেষ হবে। ফলে পরদিন ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হবে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। অপরদিকে, ২০২৭ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য দিনও প্রকাশ করা হয়েছে। হিসাব অনুযায়ী, ১৪৪৮ হিজরির রমজান মাসটি ২৯ দিনের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তা ৮ মার্চ সোমবার শেষ হতে পারে। এ হিসাবে ২০২৭ সালের পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে ৯ মার্চ মঙ্গলবার। তবে হিজরি বর্ষপঞ্জির নিয়ম অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষেই রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।