তোপের মুখে স্মিথ

তোপের মুখে স্মিথ

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ১৪তম ওভারের ঘটনা। ইবাদত হোসেনের করা একটি ডেলিভারি স্টিভ স্মিথের ব্যাটের কাছ দিয়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে যায়। এরপর সজোরে আবেদন বাংলাদেশের। সেই আবেদনে আম্পায়ার সাড়া দেয়ার আগেই রিভিউ ডেকে নেন স্মিথ। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের এমন আচরণের সমালোচনা করেছেন খেলা সম্প্রচারক চ্যানেল ফক্স স্পোর্টসের ধারাভাষ্যকাররা।

বাংলাদেশ দল আউট নিশ্চিত ভেবে উল্লাস করলেও ব্যাটার স্টিভ স্মিথ চোখের পলকে নিজে রিভিউ নিয়ে বেঁচে যান। বল ব্যাটের বাইরে দিয়ে যাওয়ার সময় আল্ট্রাএজে কোনো স্পাইক বা স্পর্শ ধরা পড়েনি। এর আগে আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানানোর আগেই স্টিভ স্মিথ নিজেই রিভিউয়ের ইশারা করেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ব্যাটার কর্তৃক আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করে এভাবে নিজে রিভিউ চাওয়ার ঘটনা বিরল।

এ নিয়ে ডেভিড ওয়ার্নার বলেন, ‘স্টিভ যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, আমার তা ভালো লাগেনি। তুমি এটা করতে পারো না।’ ব্রেন্ডন জুলিয়ান বলেছেন, ‘স্মিথ ভালোভাবেই জানতো সে আউট নয়। তবে এটি আমার দেখা অন্যতম দ্রুততম রিভিউ।’ কেরি ও’কিফিও বিস্মিত হয়েছেন। তার ভাষ্য, ‘টেস্ট ক্রিকেটে এটি একটি অনন্য মুহূর্ত, যেখানে আম্পায়ার সিদ্ধান্ত দেয়ার আগেই একজন ব্যাটার রিভিউ নিয়ে নিলেন।’