খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ডিএনসিসি প্রশাসকের ফুলেল শ্রদ্ধা

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ডিএনসিসি প্রশাসকের ফুলেল শ্রদ্ধা

ফন্ট সাইজ:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। আজ শনিবার দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে শায়িত বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসকসহ ডিএনসিসির কর্মকর্তারা।

এ সময় সাবেক এই প্রধানমন্ত্রীর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ডিএনসিসি প্রশাসক শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ সেখানে নিরবে দাড়িয়ে থাকেন। সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ ডিএনসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুর পর তাকে ঢাকার জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।