৩৪ দিনে শাহজালাল মাজারের দানবাক্সে মিললো ৭০ লাখ ৮৮ হাজার টাকা

৩৪ দিনে শাহজালাল মাজারের দানবাক্সে মিললো ৭০ লাখ ৮৮ হাজার টাকা

ফন্ট সাইজ:

৩৪ দিন পর সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স খুলে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। গণনা শেষে নগদ টাকার পাশাপাশি ২ ভরি ১ আনা স্বর্ণ ও ১ ভরি ২ আনা রুপা পাওয়া যায়। শনিবার দিনভর গণনা শেষে টাকার হিসাব ঘোষণা করেন সিটি প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী।

আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন, দানবাক্সের টাকা গণনা শেষে এই টাকার পরিমান পাওয়া গেছে। এছাড়া ২ ভরি স্বর্ণালঙ্কার, ১ ভরি রুপা ও ৩ হাজার ভারতীয় রূপী পাওয়া গেছে।