সকলের সহযোগিতা নিয়ে ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে তুলবো- ডিএনসিসি প্রশাসক

সকলের সহযোগিতা নিয়ে ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে তুলবো- ডিএনসিসি প্রশাসক

ফন্ট সাইজ:

সকলের সহযোগিতা নিয়ে ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে তুলবো- ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান ।

আজ সকালে রাজধানী মিরপুর-০২ এ বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালীর উদ্বোধন কালে প্রশাসক এ কথা বলেন ।

এ সময় প্রশাসক বলেন,বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যেই ঢাকাকে ক্লিন এবং গ্রীন রাখার জন্য ঘোষণা দিয়েছেন এবং ঘোষণা বাস্তবায়নের জন্য অনুশাসন জারি করেছেন ।

অনুশাসন জারির পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ শুরু করেছে এবং ঢাকা শহরকে ডেঙ্গু মুক্ত এবং মশা নিয়ন্ত্রণে রাখার জন্য স্কুল কলেজের মধ্য দিয়ে প্রতি সপ্তাহে এ কার্যক্রম চলমান আছে এবং অব্যাহত আছে ।

প্রশাসন জানান,শুধু সিটি কর্পোরেশন নয় প্রতিটি পাড়া মহল্লা,প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে ।

প্রশাসক বলেন, ঢাকা শহর আপনার আমার সবার ।এই শহরকে পরিষ্কার রাখতে সবাইকে এগিয়ে আসা প্রয়োজন । চলার পথে আপনার হাতে থাকা টিস্যু , হাতে থাকা ছোট পানির কন্টেনার থাকে, একটা নির্দিষ্ট জায়গায় ফেলবেন । আপনার নিজেই দেখবেন চলার পথে রাস্তার আশেপাশে টিস্যু থাকবে না, বিচ্ছিন্নভাবে কোন আবর্জনা আপনারাও দেখতে পাবেন না,আমরা চাই একটা সুন্দর নগর উপহার দিতে ।

অনুষ্ঠানে নারী সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বিশেষ অতিথি হিসেবে বক্তব্যকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান ।

অনুষ্ঠানে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর,প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ ডিএনসিসির কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন ।