নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় মদ জব্দ

ফন্ট সাইজ:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে ১৬৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবি’র টহল দল নালিতাবাড়ীর নাকুগাঁও স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় এসব মদ জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, আটক মদের সিজার মূল্য ২ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।