রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় গোপন বৈঠকের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিনগত রাতে একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম।
ওসি বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এম, রোড-২৮-এর ২১৭৩ নম্বর বাসার দ্বিতীয় তলার বি-২ ফ্ল্যাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ১৫ আগস্ট শোক দিবস পালনের প্রস্তুতি নিয়ে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, এ সময় তাদের কাছ থেকে ব্যানার ও বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড জব্দ করা হয়েছে।
গোপন বৈঠক, আওয়ামী লীগের ৫০ নেতা-কর্মী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
অনলাইন
১ ঘন্টা আগে
১৪ আগস্ট (শুক্রবার), ২০২৬, ৯ঃ১৮ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
